পগবার আছে 'পগবালিশ'
পল পগবা কি ১০৫ মিলিয়ন ইউরো মূল্যের যোগ্য? ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানোর পর তাঁকে নিয়ে এমন আলোচনা চলেছে অনেক দিন। মাঠে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে সমালোচনার জবাব দিয়েছেন ফরাসি মিডফিল্ডার। ঝলক তিনি দেখাচ্ছেন বিছানাপত্রের বাজারেও। তাঁর নামে বেরিয়েছে বালিশ। ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে ‘পগপিলো (পগবালিশ)’।
তারকা খেলোয়াড়দের অনেকেরই নিজের নামে পণ্য আছে। রিয়াল মাদ্রিদ ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো যেমন আছেন পোশাকের বাজারে। ‘সিআর’ সেভেন ব্র্যান্ডের অন্তর্বাসের কথা কে-ই বা না জানে! চেইন হোটেলের ব্যবসাও আছে। ‘পগপিলো’ ব্র্যান্ড নামটি নিজেই চেনানোর উদ্যোগ নিয়েছেন পগবা। সম্প্রতি কলম্বিয়াতে ঘুরতে গেছেন ইউনাইটেডের মিডফিল্ডার। সেখানে নিয়ে গেছেন পগবালিশ। কালো বালিশের ওপর তাঁর বিশেষ ‘ডাবল পি’ নকশা করা আছে।
এ বছরেরই জানুয়ারিতে অন্য একটি বিষয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন পগবা। টুইটারে বেরিয়েছিল তাঁর নিজস্ব ইমোজি। পগবার একটি কার্টুন এঁকে মাথার ওপর ‘ডাবল পি’ জুড়ে দেওয়া হয়েছিল তাতে। মেল অনলাইন।