পগবার চুলের বাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে নজর কাড়েন খেলা দিয়ে। মাঠের বাইরে? ফ্যাশন দিয়ে! এই তো গত ফিফা-ব্যালন ডি’অর অনুষ্ঠানে সবাই যখন এক রঙা স্যুট পরে এলেন, জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডার পল পগবা এলেন কালোর ওপর ছোপ ছোপ সোনালি রঙের স্যুট পরে। আর তাঁর চুলের রকমারি ফ্যাশনের কথা তো সবারই জানা। চুলের নতুন ফ্যাশন নিয়ে আবারও শিরোনামে পগবা। কার্টুন চরিত্র পোকেমন মাথায় রেখেই সর্বশেষ চুলের ছাঁট দিয়েছেন চেলসি, ম্যান সিটি ও বার্সেলোনার রাডারে থাকা এই জুভ তারকা —ছবি: মেইল অনলাইন