প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশুতি রাত। গেমস ভিলেজে সবাই ঘুমে অচেতন। এমন সময় ব্যাগ কাঁধে চুপি চুপি বেরিয়ে পড়লেন দুজন। পরদিন সকালে দেখা গেল, নেপালের দুজন উশু খেলোয়াড় নিখোঁজ। ক্লোজ সার্কিট ক্যামেরায় পরে দেখিয়েছে, দুজনই রাতের আধাঁরে তল্পিতল্পা নিয়ে পালিয়েছেন। পরশু এশিয়ান গেমসে নেপাল দল জন্ম দিয়েছে এই কেলেঙ্কারির। শুধু উশুর দুজনই নন, সেপাক তাকরোর এক খেলোয়াড়কেও খুঁজে পাওয়া যাচ্ছে না। দলের সঙ্গে ইনচনে পৌঁছানোর পরেই উধাও হয়ে যান এই খেলোয়াড়। বোঝাই যাচ্ছে, তিনজনই দক্ষিণ কোরিয়ায় অবৈধ অভিবাসী হিসেবে থেকে যেতে মনস্থ করেছেন। আগামী ১৯ অক্টোবর ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তাঁদের। এরপর তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে বাস করার অভিযোগ আনা হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর এমন কাণ্ড অবশ্য বিরল নয়। বাংলাদেশ থেকেও তো কত অ্যাথলেট বিদেশ গিয়ে হাওয়া হয়ে গেছেন! এএফপি।