পছন্দ সানচেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় বার্সার আক্রমণভাগে মেসি-ভিয়া-পেদ্রো ত্রিভুজ ছিল প্রতিপক্ষের আতঙ্ক। এ মৌসুমে ডেভিড ভিয়ার বিদায় আর নেইমারের আগমনে ছবিটা বদলে গেছে। মেসি-নেইমার এখন বার্সার আক্রমণভাগের জোড়া ফলা। এই দুজনের সঙ্গে কাকে নিয়ে ত্রয়ী গড়ে তুলবে বার্সা তা নিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা একটা জরিপ চালিয়েছে সম্প্রতি। বার্সা সমর্থকদের শতকরা ৬৫.২ ভাগ ভোট পেয়ে সবচেয়ে এগিয়ে আছেন আলেক্সিস সানচেজ। পেদ্রো পেয়েছেন ৩১.৫ ভাগ। শতকরা ৩.৩ ভাগ সমর্থক ভোট দিয়েছেন সেস্ক ফ্যাব্রিগাসকে। ওয়েবসাইট।