পঞ্চম ওয়ানডেও পরিত্যক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাশে মেঘের ছিটেফোঁটাও ছিল না। তার পরও কাল কটকে ভারত-অস্ট্রেলিয়ার পঞ্চম ওয়ানডেটা মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়েছে। পুরো এক সপ্তাহের বৃষ্টিতে আউটফিল্ড খেলার অনুপোযোগী হয়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত। এর আগে রাঁচির চতুর্থ ওয়ানডেটাও ভারী বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সাত ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২-১ ব্যবধানে। ষষ্ঠ ওয়ানডেটা নাগপুরে, ৩০ অক্টোবর। ওয়েবসাইট।