প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবি ডি ভিলিয়ার্স ও গ্রায়েম স্মিথের ৩৩৮, এরপর মিসবাহ-আসাদ শফিকের ১৯৭। মাত্রই শেষ হওয়া দুবাই টেস্টে খেলল তো শুধু দুই দলের পঞ্চম উইকেট জুটিই। এই ম্যাচে পঞ্চম উইকেট জুটি রান করেছে মোট ৫৩৫। অবশ্য এতে পাকিস্তানের প্রথম ইনিংসে মিসবাহ-শফিকের পঞ্চম উইকেটে জুটির কোনো অবদানই নেই। ২১০০ ম্যাচের টেস্ট ইতিহাসে পঞ্চম উইকেটে এক ম্যাচে এর চেয়ে বেশি রান উঠেছে মাত্র একবারই। ২০০৯ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচে ৫৬৩ রান আসে এই উইকেটে। ইংল্যান্ডের দুই ইনিংসে পল কলিংউড-ম্যাট প্রায়র ২১৮ ও প্রায়র-পিটারসেন ১০৬ এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রেন্ডন
ন্যাশ-চন্দরপল ২৩৪ ও ন্যাশ-রায়ান হাইন্ডস ৫ রান যোগ করেছিলেন।