পঞ্চম শিরোপায় চোখ ব্রাজিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দের ছুঁতে চান ব্রাজিলের তরুণেরা। জাতীয় দলের পাঁচটি বিশ্বকাপ জয়ের কীর্তির দিকেই এখন তাঁদের চোখ। ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল এর আগে জিতেছে চারটি বিশ্বকাপ। এবার জিতলেই হাতে উঠবে পঞ্চম শিরোপা। অবশ্য তার আগে উঠতে হবে ফাইনালে। বাংলাদেশ সময় আগামীকাল সকালে সেমিফাইনালে পেরোতে হবে মেক্সিকো-বাধা। একই দিন অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও পর্তুগাল।অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। প্রতিবেশীদের সঙ্গে ব্যবধান কমানোর এটাই সুযোগ ব্রাজিলের। দুর্দান্ত এক কোয়ার্টার ফাইনালে স্পেনকে পেনাল্টি শ্যুটআউটে হারিছে তারা। অন্যদিকে শেষ চারের প্রতিপক্ষ মেক্সিকো হারিয়ে এসেছে স্বাগতিক কলম্বিয়াকে। মেক্সিকোকে তাই হালকা চোখে দেখছেন না ব্রাজিলের কোচ নে ফ্রাঙ্কো, ‘মেক্সিকোর ম্যাচটির জন্য আমাদের অন্য কৌশল নিতে হবে। ওরা খুবই লড়াকু। তা ছাড়া এই পর্যায়ে ফেবারিট বলতে কিছু নেই।’তিন বছর পর আসল বিশ্বকাপ। নিজেদের দেশের বিশ্বকাপে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার স্বপ্নটাই হতে পারে ব্রাজিলীয় তরুণদের বড় অনুপ্রেরণা। নেইমার-লুকাসের মতো তারকারা জাতীয় দলে এসেছেন এই দলে খেলেই। এএফপি।