পঞ্চমে চোখ জফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চল্লিশেই চালশে। এ কথা অন্তত দিনো জফের বেলায় খাটেনি। ৪০ বছর বয়সে তিনি জিতে নিয়ে গিয়েছিলেন ইতালির তৃতীয় বিশ্বকাপ শিরোপা। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ জেতার রেকর্ডটা তাঁরই। ১৯৮২ বিশ্বকাপজয়ী ইতালি অধিনায়ক এবারও আশাবাদী। কারণ ইতালিকে কেউই যখন হিসাবের খাতায় নিচ্ছে না, তখনই তো তারা সবচেয়ে ভয়ঙ্কর!‘আমাদের দল আবারও কেন শিরোপা জিতবে তার অনেকগুলো কারণই আছে। জার্মানি, ব্রাজিল, ইংল্যান্ডের মতো দলগুলো এবার ফেবারিট। কিন্তু আমরা আমাদের খেলাটা খেলতে পারলে আমরাই জিতব’—বলেছেন ৬৮ বছর বয়সী এই সাবেক গোলরক্ষক।আন্তর্জাতিক ফুটবলে ১১৪২ মিনিট গোলপোস্টে বল ঢুকতে না দেওয়ার রেকর্ডটা জফেরই। ইতালির তো বটেই, সর্বকালের সেরা গোলরক্ষকদের তালিকা করা হলে ওপরের দিকেই থাকবে তাঁর নাম। গোলরক্ষক ছিলেন বলেই কি না, ইতালি দলের এই পজিশন নিয়েই কথা বলতে হলো তাঁকে। গত বিশ্বকাপজয়ী দলের গোলপ্রহরী জিয়ানলুইজি বুফনকে নিয়ে কোনো প্রশ্ন নেই তাঁর। কিন্তু বুফনের সঙ্গী বাকি দুজন গোলরক্ষক হবেন কারা? তিনজনের নাম শোনা যাচ্ছে—নাপোলির মরগান ডি স্যাঙ্কটিস, ক্যালিয়ারির ফেদেরিকো মারচেত্তি আর পালের্মোর সালভাতরে সিরিজু।তিনজনের মধ্যে সিরিজুকেই বেশি পছন্দ জফের। ওয়েবসাইট।