পঞ্চাশ ছাড়া জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো ম্যাচে মাত্র একটি ফিফটি, সেটাও আবার পরাজিত দলের। মাত্রই শেষ হওয়া প্রভিডেন্স টেস্টে জয়ী ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি লেন্ডল সিমন্সের ৪৯ রানের। তবে টেস্ট ক্রিকেট এ ঘটনা এবারই প্রথম দেখল না। একবার-দুবার নয় মোট ২৭টি উদাহরণ আছে এমন ঘটনার। ব্যক্তিগত সর্বোচ্চ ২২ রান নিয়েও ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ১৮৮৮ সালে লর্ডসের লো-স্কোরিং ম্যাচটির প্রথম ইনিংসে ২২ রান করেছিলেন দুই অসি ব্যাটসম্যান। ওই ম্যাচের দুই ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ১১৬ ও ৬০। আর ইংল্যান্ড দুই ইনিংসে ৫৩ ও ৬২ করে হেরেছিল ৬১ রানে। ম্যাচের সর্বোচ্চ ২৪ রান করেছিলেন ডব্লুজি গ্রেস। প্রভিডেন্সের আগে সর্বশেষ এ ঘটনা হয়েছিল হ্যামিল্টনে ২০০২ সালে। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক স্টিভেন ফ্লেমিংয়ের ৩২ রানই ছিল জয়ী নিউজিল্যান্ড দলের ম্যাচসেরা। প্রথম ইনিংসে ৯৯ রানে অলআউট হয়েও ৫ রানের লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ১৫৪ রান করেও ম্যাচটি ৪ উইকেটে হেরেছিল সফরকারীরা।