প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্রথম তিন জুটিতেই পঞ্চাশের ওপরে রান এসেছে। এই নিয়ে তিনবার শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম তিন জুটিতেই পঞ্চাশের ওপরে রান হলো। চতুর্থ জুটিতে ফিলিপ হিউজ ও মাইকেল ক্লার্ক ব্যাটিং করছেন ২১ রানে। এই জুটিও ৫০ করলে ২০০৩-০৪ মৌসুমে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে গড়া নিজেদের রেকর্ড ছোঁবে অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে প্রথম চার জুটিই ৫০ ছাড়িয়েছে এমন ইনিংসের সংখ্যা ৫৮টি। প্রথম পাঁচ জুটিই কমপক্ষে ৫০ রান করেছে ১৪ ইনিংসে। তবে প্রথম ছয়টি জুটিতে এই ঘটনা একবারই ঘটেছে। ১৯৬০-৬১ মৌসুমে ব্রিসবেনে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।