পঞ্চাশপেরিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মাসেই পঞ্চাশে পা রাখবেন। কাজুয়োশি মিউরার কি মাঠে গিয়ে ফুটবল খেলার বয়স আছে? এই বয়সে অনেকেই দাদা-নানাও হয়ে যান! সাবেক জাপানি ফরোয়ার্ড অবশ্য খেলবেন পঞ্চাশ পেরিয়েও। ইয়োকোহামা এফসির সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি করেছেন জেনোয়া ও ডায়নামো জাগরেবের সাবেক খেলোয়াড়। ১৫ বছর বয়সে ব্রাজিলের ক্লাব সান্তোসে পেশাদার ক্যারিয়ার শুরু। আগামী মৌসুমটি হবে তাঁর ক্যারিয়ারের ৩২তম। জাপানের সবচেয়ে বেশি বয়সী পেশাদার ফুটবলার আর গোলদাতার রেকর্ড দুটি তাঁরই। জাপানের হয়ে ৮৯ ম্যাচ খেলে ৫৫ গোল করলেও বিশ্বকাপ খেলা হয়নি মিউরার। ১৯৯৮ সালে প্রথম বিশ্বকাপ খেলে জাপান। তখনো ফর্মে ছিলেন নব্বইয়ের দশকের এশীয় সেরা ফুটবলার ‘কিং কাজু’। এএফপি।