পঞ্চাশে অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০ ডিসেম্বর ৩২ বছর পূর্ণ করতে চলা তানভির আহমেদের অভিষেক হলো কাল। এত বয়সে টেস্ট অভিষেক এখনকার দিনে ব্যতিক্রমই। তাও আবার পাকিস্তানের মতো দেশের হয়ে, একের পর এক ‘বিস্ময়বালক’ উপহার দিতে যারা অভ্যস্ত। তানভির অবশ্য কোনো রেকর্ড করেননি। এই যুগে সেটি করা সম্ভবও নয়। কারণ ইতিহাসের প্রথম টেস্টে খেলা জেমস সাউদার্টনের টেস্ট অভিষেকের সময় বছর ছিল প্রায় ৫০ বছর (৪৯ বছর ১১৯ দিন)! সবচেয়ে বেশি বয়সে অভিষেকের রেকর্ডটায় এর পরই আছেন তানভিরের দেশেরই ক্রিকেটার। ১৯৫৫ লাহোর টেস্টে ভারতের বিপক্ষে অভিষেকের সময় মিরন বক্সের বয়স ছিল ৪৭ বছর ২৮৪ দিন। ৪৬ পেরিয়ে টেস্ট অভিষেক হয়েছিল আরও দুজনের—ডন ব্ল্যাকি (৪৬ বছর ২৫৩ দিন) ও বার্ট আয়রনমঙ্গারের (৪৬ বছর ২৩৭ দিন)।