পঞ্চাশে দ্রুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুরন্ত ফাস্ট বোলিংয়ের অসাধারণ প্রদর্শনীতে কাল দলকে জেতালেন ডেল স্টেইন। ১৭ রানে ৪ উইকেট, দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবম ক্রিকেটার হিসেবে পেরিয়ে গেলেন ৫০ উইকেটের মাইলফলক। অষ্টম বোলারটির দেখাও কালই পেয়েছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচ। প্রথম কিউই হিসেবে অফ স্পিনার নাথান ম্যাককালাম পেয়েছেন ৫০ উইকেট। তবে ম্যাককালাম ভাইদের বড়জনকে খেলতে হয়েছে ৫৩ ম্যাচ, স্টেইনের মাত্র ৩৫। স্টেইনের চেয়ে কম ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন আর একজনই—অজন্তা মেন্ডিস। লঙ্কান রহস্য বোলার মাত্র ২৬ ম্যাচেই পেয়েছিলেন ৫০তম উইকেট। সর্বোচ্চ দুই উইকেটশিকারি সাঈদ আজমল ও উমর গুল যথাক্রমে ৩৭ ও ৩৬ ম্যাচে ছুঁয়েছেন এই মাইলফলক।