পঞ্চাশের পাঁচালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে সবচেয়ে বেশি, ৪টি সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, মার্ক ওয়াহ ও রিকি পন্টিং। এটা প্রায় সবারই জানা। কিন্তু বিশ্বকাপে কে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করেছেন? যা ভাবছেন ঠিক তাই, শচীন টেন্ডুলকার। বিশ্বকাপে ১৩টি হাফ সেঞ্চুরি তাঁর। ৮টি হাফ সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে যৌথভাবে সাত ব্যাটসম্যান—মোহাম্মদ আজহারউদ্দিন, মার্টিন ক্রো, হার্শেল গিবস, অ্যাডাম গিলক্রিস্ট, গ্রাহাম গুচ, জাভেদ মিয়াঁদাদ ও স্টিভ টিকোলো। ৭টি হাফ সেঞ্চুরি করেছেন শিবনারায়ণ চন্দরপল, জ্যাক ক্যালিস, ব্রায়ান লারা ও অর্জুনা রানাতুঙ্গা। বিশ্বকাপে মোট ১৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন টেন্ডুলকার। তার পরেই আছেন রিকি পন্টিং ও হার্শেল গিবস। পন্টিংয়ে ৪টি সেঞ্চুরির সঙ্গে আছে ৬টি হাফ সেঞ্চুরি। গিবসের সেঞ্চুরির সংখ্যা ২, হাফ সেঞ্চুরি ৮।