পঞ্চাশোর্ধ্ব ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল আরেকটি ফিফটি করলেন ডেভিড হাসি। এবারের সিবি সিরিজে তাঁর পঞ্চম ফিফটি। অস্ট্রেলিয়ার বার্ষিক এই ত্রিদেশীয় প্রতিযোগিতার এক আসরে পাঁচ বা ততোধিক পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা নবম অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডেভিড হাসি। মার্ক ওয়াহ ও ডিন জোন্স দুবার করেছেন এই কীর্তি। ওয়ানডেতে এক সিরিজ বা প্রতিযোগিতায় কমপক্ষে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার উদাহরণ আছে ৩৮টি। এর মধ্যে ২২টিই হয়েছে অস্ট্রেলিয়ার এই ত্রিদেশীয় প্রতিযোগিতায়। কোনো ব্যাটসম্যানের ছয়টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার ছয়টি ঘটনার সবগুলোই অস্ট্রেলিয়ায়, এই ত্রিদেশীয় সিরিজেই। এই ছয় ব্যাটসম্যান—গ্রেগ চ্যাপেল, কেপলার ওয়েসেলস, অ্যালান বোর্ডার, ভিভ রিচার্ডস, মার্ক ওয়াহ ও মাহেলা জয়াবর্ধনে। ২০০৩ বিশ্বকাপে সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস (একটি সেঞ্চুরি ও ছয়টি ফিফটি) খেলে সবার ওপরে আছেন শচীন টেন্ডুলকার।