পটিয়ায় শেখ কামাল গোল্ডকাপ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরীর পৃষ্ঠপোষকতায় গতকাল শুরু হয়েছে শেখ কামাল অনূর্ধ্ব-২১ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বিকেল তিনটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি কাজী সালাউদ্দিন।পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নের ১৭টি ফুটবল দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। খেলা হচ্ছে উপজেলার চারটি ভেন্যুতে। প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল তিন লাখ টাকা এবং রানার্সআপ দল এক লাখ টাকা পাবে। ছয় ভরি সোনা দিয়ে তৈরি হয়েছে টুর্নামেন্টের ট্রফি। তিনবার শিরোপাজয়ী দলকে চিরতরে দিয়ে দেওয়া হবে ট্রফি।হাইদগাঁও ইউনিয়ন-ভাটিখাইন ইউনিয়নের উদ্বোধনী ম্যাচটি কাল গোলশূন্য ড্র হয়েছে।