পটুয়াখালীতে জাতীয় টিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৩ সেপ্টেম্বর পটুয়াখালীতে শুরু হচ্ছে ৩৬তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। ফাইনাল ৮ সেপ্টেম্বর। ৪২টি দলে অংশ নেবেন ২৬০ জন খেলোয়াড়। খেলা হবে পুরুষ ও মহিলা দলগত, একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতে। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে সাউথ-ইস্ট ব্যাংক।