পটুয়াখালীতে জাতীয় টিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিনটি জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হয়েছে চট্টগ্রাম, রাজশাহী ও গোপালগঞ্জে। এভাবে ঢাকার বাইরে টেবিল টেনিসকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবেই এবার সাউথইস্ট ব্যাংক জাতীয় টিটি চ্যাম্পিয়নশিপ হবে পটুয়াখালীতে। আগামী ২৫-৩০ আগস্ট পটুয়াখালী জেলা স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা। অবশ্য ঢাকার উডেনফ্লোর জিমনেসিয়ামে চাইলেও এ মুহূর্তে সেখানে কোনো প্রতিযোগিতা আয়োজন সম্ভব নয়। সেখানে চলছে সংস্কারকাজ। এবারের প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা একক, দলগত, দ্বৈত এবং মিশ্র দ্বৈতে অংশ নেবে প্রায় ৫০টি জেলা। আগ্রহীদের ২০ আগস্টের মধ্যে ফেডারেশনে নাম জমা দিতে বলা হয়েছে।