প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ উইকেটে ৩০৪, সেখান থেকে ৩৭০ রানে অলআউট। মাত্র ৬৬ রানে পড়ল জিম্বাবুয়ের শেষ ৮টি উইকেট। বাংলাদেশ এই প্রথম টেস্টে প্রতিপক্ষের শেষ আটটি উইকেট ১০০ রানের নিচে তুলে নিল। এর আগে বাংলাদেশ ২০০৪-০৫ মৌসুমে চট্টগ্রামে জিম্বাবুয়ের এবং ২০০৯ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের শেষ ৮ উইকেট নিয়েছিল ১১২ রানে। বাংলাদেশ নিজেই এর কমে শেষ ৮ উইকেট হারিয়েছে ১৭ বার। সর্বনিম্ন ৩৩ রানে, শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৫ সালে। তবে বিশ্ব রেকর্ডের ধারেকাছেও নেই এটি। ১৯৪৫-৪৬ মৌসুমে ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের শেষ ৮ উইকেটে ওঠে মাত্র ৫ রান। আর্নি টোশাক ও বিল ও’রিলির তোপে ওই ৫ রানেই শেষ ৮ উইকেট হারিয়েছিল কিউইরা।