প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও অলিম্পিকের রাগবি সেভেনসে সোনা জিতেছে ফিজি, দেশটির ইতিহাসে প্রথম অলিম্পিক সোনা। কিন্তু এটির প্রভাবে কী হলো? ফিজির পতাকার নকশা বদলানোর পরিকল্পনা গেল পিছিয়ে। অবাক লাগতে পারে, তবে ঘটনা সত্যি। ১৯৭০ সালের ১০ অক্টোবর ব্রিটিশ উপনিবেশের অধীন থাকার সময়ে যে পতাকাকে নিজেদের করে নিয়েছিল ফিজি, সেটি এখনো বদলানো হয়নি। পতাকার বাঁ কোণে যে এখনো ইংল্যান্ডের পতাকা রয়ে গেছে! আগামী ৭ সেপ্টেম্বর দেশটির সংবিধান দিবসে পতাকাটা বদলানোর পরিকল্পনা ছিল ফিজির প্রধানমন্ত্রী ভোরেক বাইনিমারামার। কিন্তু সেই পরিকল্পনা এখন পিছিয়ে যাচ্ছে অলিম্পিক সোনা জয়ের সুখবরে। এএফপি।