পতাকায় ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই প্রিয় দলকে নিয়ে বিচিত্র রকমের সব ভালোবাসায় মেতে উঠছে সমর্থকেরা। ফরিদপুরের ভাঙ্গা থানার একদল ব্রাজিল সমর্থক যেমন ব্যতিক্রমী এক শোভাযাত্রার উদ্যোগ নিল কাল। তিন হাজার ফুট দৈর্ঘ্যের ব্রাজিলের পতাকা বানিয়ে ২০ কিলোমিটার রাস্তা শোভাযাত্রা করেছে ভাঙ্গার নুরুলাগঞ্জ ইউনিয়নের সমর্থেকরা। শোভাযাত্রায় অংশ নেয় পুখুরিয়া, নাজিরপুর, ব্রাহ্মণকান্দা গ্রামের আরও কয়েক শ সমর্থক। বেশির ভাগ সমর্থকের গায়ে ছিল ব্রাজিলের জার্সি। ধর্মদি গ্রাম থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মানিকদহ, হামিরদী ঘুরে ভাঙ্গা পৌরসভায় এসে শেষ হয় শোভাযাত্রা৷