পত্রপাঠ বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের ম্যাচেই দেখা গেছে দৃশ্যটা। মাঠের যে সীমানা দর্শকের জন্য নিষিদ্ধ, সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন একজন। পরে জানা গেছে, মাঠ থেকে যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে তথ্য পাচার করার চেষ্টা করছিলেন একজন অস্ট্রেলিয়ান। আইসিসি ধরতে পেরে তাঁকে পত্রপাঠ বের করে দেয় মাঠ থেকে।
সাধারণত মাঠে খেলার সঙ্গে টিভিতে সরাসরি সম্প্রচারে একটু এদিক-সেদিক হতে পারে। ওই লোক সেই সুবিধাটা নেওয়ার চেষ্টা করছিলেন। পরে আইসিসি জানিয়েছে, ‘একজন লোক ম্যাচের যোগাযোগযন্ত্র দিয়ে অন্য কোথাও তথ্য সরবরাহ করছিলেন। স্পষ্টতই এটা আইসিসির নীতিমালার লঙ্ঘন। তাকে মাঠ থেকে চলে যেতে বলা হয়েছে।’
চলমান বিশ্বকাপে এর আগে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচেও তিনজনকে বের করে দেওয়া হয়েছিল। আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও একজন একই অভিযোগে বহিষ্কৃত হয়েছেন মাঠ থেকে। সিডনি মর্নিং হেরাল্ড।