পথ কঠিন করে ফেলল স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অঘটনের শিকার হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। গতকাল ফিনল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে দেল বস্কের শিষ্যরা। বেশির ভাগ সময় বলের দখল নিজেদের কাছে রাখলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি লা রোজা। ফিনল্যান্ডের বিপক্ষে এই ড্রয়ের ফলে বিশ্বকাপ বাছাইপর্বের বাধা পেরোনোর সমীকরণটা জটিল হয়ে উঠেছে স্পেনের জন্য। প্লে অফের ঝক্কি এড়িয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে হলে ফ্রান্সের বিপক্ষে পরবর্তী ম্যাচটা জিততেই হবে স্পেনকে।গতকাল স্পেনের জার্সি গায়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন সার্জিও র্যামোস। দলের পক্ষে একমাত্র গোলটি করে শততম ম্যাচটা স্মরণীয় করে রাখলেন স্পেনের এই ডিফেন্ডার। প্রথমার্ধটা গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে স্পেনকে প্রথম গোলটি এনে দেন র্যামোস। কিন্তু ৭৯ মিনিটে এই গোলটি শোধ করে স্পেনের সমর্থকদের হতাশায় ডোবান ফিনল্যান্ডের স্ট্রাইকার টিমু পুক্কি। হতাশার বাকি সময়টা আর গোলের দেখা পায়নি স্পেন। ফিনল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি দলের তিন তারকা ফুটবলার ইকার ক্যাসিয়াস, কার্লোস পুয়োল ও জাভি। তাঁদের অনুপস্থিতিতে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলের সার্জিও র্যামোস। রয়টার্স।