পথ খুঁজে পেয়েছে চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাত্ করেই যেন ভাগ্যের চাকা ঘুরে গেল পুরোপুরি। যে রাফায়েল বেনিতেজ নিজের চাকরি বাঁচাতে হিমশিম খাচ্ছিলেন, সেই বেনিতেজই এখন তৃপ্তির ঢেকুর তুলছেন। প্রিমিয়ার লিগের আশা ধূলিসাত্ হয়েছে আগেই, কিন্তু মৌসুমটা ভালোভাবে শেষ করার সুযোগ চেলসির সামনে। এফএ কাপ ও ইউরোপা লিগের আশা যে এখনো বেঁচে আছে!ঘরোয়া লিগে এখন চারে চেলসি। চ্যাম্পিয়নস লিগ খেলতে হলে অন্তত চারের ভেতর থাকতেই হবে। বেনিতেজ আপাতত এটা নিয়ে সন্তুষ্টই, ‘দারুণ একটা মৌসুম হতে যাচ্ছে এটা। আরও ভালো অবশ্য হতে পারত। এখন প্রথম চারের ভেতর থাকাটাই আমাদের লক্ষ্য।’গত এফএ কাপের শেষ আটে পরশু ইউনাইটেডকে হারানোটাই বেনিতেজের স্বস্তির কারণ, ‘ইউনাইটেডের মতো ভালো একটা দলের বিপক্ষে আমরা খুব বেশি সুযোগ পাইনি। তারাও খুব কম সুযোগই পেয়েছিল। জয়টা আমাদেরই প্রাপ্য ছিল।’বারবার দল পরিবর্তন নিয়ে যারা সমালোচনা করছিল, তাদেরও যেন একহাত নিলেন, ‘আপনাকে ভারসাম্য রক্ষা করতেই হবে। দুই খেলার (প্রিমিয়ার লিগ ও এফএ কাপ) মধ্যে বিরতি ছিল ৪৮ ঘণ্টার। আমাদের দলে এত গভীরতা ছিল না।’ ওয়েবসাইট।