পথ ভুলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে একে একে ঢুকলেন বিপ্লব, চয়ন, জাহিদরা। স্টেডিয়ামে অনুশীলনরত অনূর্ধ্ব-১৬ দলের ফুটবলাররা হকি দলকে ঢুকতে দেখে বেশ বিস্মিত। পাশেই মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। একজন তো বলেই বসল, ‘পথ ভুলে কি এখানে ঢুকে পড়েছেন আপনারা?’ ভুল ভাঙালেন জাতীয় হকি দলের নতুন কোচ নাভিদ আলম, ‘খেলোয়াড়দের সহ্যক্ষমতার পরীক্ষা নিতেই এখানে আসা।’ একটু পর চার দলে ভাগ হয়ে অ্যাথলেটিকস ট্র্যাকে ১০ চক্কর দিলেন হকি খেলোয়াড়েরা। পাশে দাঁড়িয়ে নাভিদ আলম জোগাতে থাকলেন উ ৎসাহ, ‘কিপ রিদম বয়েজ!’ কিন্তু ১০ চক্কর শেষে দু-একজন বাদে প্রায় সবাইকে দেখাল বিধ্বস্ত।