পথ হারিয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় পেতে প্রয়োজন ২৪৫ রান। তবে এই লক্ষ্যে খেলতে নেমে একের পর এক উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান। দলীয় ১০ রানে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। এর পর একে একে হতাশা নিয়ে মাঠ ছাড়েন জুনায়েদ সিদ্দিকী (২০), শাহরিয়ার নাফীস (২৩), সাকিব আল হাসান (২), মুশফিকুর রহিম (১৬), নাঈম ইসলাম (২৬), নাসির হোসেন (২১), সোহাগ গাজী (১৯) ও শাহাদাত হোসেন (৪)।আজ শনিবার টেস্টের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস মাত্র ২৭৩ রানে গুটিয়ে যায়। ক্যারিবীয়দের একাই ডোবান অভিষেক টেস্ট খেলা সোহাগ গাজী। আজ পতন ঘটানো চারটি উইকেটের মধ্যে সব কটিই শিকার করেন বাংলাদেশি এই অফস্পিনার। সব মিলিয়ে সোহাগের শিকার ছয় উইকেট।১ উইকেটে ২০৯ থেকে ৬ উইকেটে ২৪৪—গতকালের খেলার শেষ ১৩.১ ওভারে মাত্র ৩৫ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের পাঁচটি উইকেটের পতন ঘটলে জমে ওঠে মিরপুর টেস্ট। ক্যারিবীয়দের হাতে ছিল চারটি উইকেট। তবে এই চার উইকেট নিয়ে আজ এক ঘণ্টাও খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।৪ উইকেটে ৫২৭ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়দের চমকে দেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। এক সেঞ্চুরি আর চার হাফ সেঞ্চুরিতে ৫৫৬ রান তোলে বাংলাদেশ। দুই দলের প্রথম ইনিংসের পর মনে হচ্ছিল, ড্র হতে চলেছে মিরপুর টেস্ট। তবে গতকালের খেলার শেষের দিকের নাটকীয়তায় বদলে যায় দৃশ্যপট।