পথচলার শুরুতেই মেয়েদের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। আর এই পথচলার শুরুটা হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮২ রানের জয় দিয়ে।বিকেএসপিতে আয়ারল্যান্ডকে হারিয়েই বাংলাদেশের সামনে খুলে যায় ওয়ানডে মর্যাদা পাওয়ার দুয়ার। কাকতালীয়ভাবে নিজেদের প্রথম আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের জয়টা এল আয়ারল্যান্ডের বিপক্ষে, সেই বিকেএসপিতেই।আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের জয়ের সুবাদে বিশ্বকাপ বাছাইপর্বে পঞ্চম স্থান অর্জন করল বাংলাদেশ। সকালে টস জিতে ব্যাটিংয়ে নামে সালমা খাতুনের দল। উদ্বোধনী দুই ব্যাটার শুকতারা রহমান ও শারমিন আখতারের হাফ সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২১০ রান। ২১১ রানের লক্ষ্যে খেলতে নামা আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১২৮ রানে।সংক্ষিপ্ত স্কোর—বাংলাদেশ: ২১০/৭ (৫০ ওভার)আয়ারল্যান্ড: ১২৮/১০ (৪৫.৪ ওভার)ফল: বাংলাদেশ ৮২ রানে জয়ী।