পদক চুরি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকটা ধড়ফড়ই করে উঠেছিল অ্যাশলি ইয়াংয়ের। একটা ট্রফি জিতেছেন, অথচ সেটির পদকই ড্রেসিং রুম থেকে হাওয়া! চুরি হয়েছে, নাকি হারিয়ে গেছে, তা-ও বুঝতে পারছিলেন না ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার। পরে অবশ্য খোঁজ মিলেছে ‘চোরে’র—সতীর্থ মার্কোস রোহো! ঘটনাটা গত মৌসুমের এফএ কাপ ফাইনালের। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের ইয়াংকে নেওয়া হয় ডোপ টেস্টে। সেটি শেষে ড্রেসিং রুমে ফিরে ইয়াং দেখেন, তাঁর পদক নেই! এখানে-ওখানে খুঁজেও পেলেন না। টিম বাসে ফেরত যাওয়ার সময় সতীর্থদের অনুরোধ করলেন ব্যাগ খুঁজে দেখতে, ভুলে দুটি পদক চলে গেছে কি না। তখনই মুচকি হেসে পদকটা বের করে দেন রোহো। লাভ? কিছুক্ষণ ইয়াংকে একটু জ্বালিয়ে মারা! ওই মজার ঘটনাই এত দিন পরে জানিয়েছেন ইয়াং। গোলডটকম।