১৪ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। শর্টকোর্স ধরে হিসাব করলে লাসলো চে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ৩৩টি। হাঙ্গেরিয়ান সাঁতার তারকা বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও দুটি সোনার পদক গলায় ঝুলিয়েছেন। কিন্তু হিসাবটা যখন অলিম্পিকের, সোনাজয়ীদের তালিকায় চের নাম কোথাও খুঁজে পাবেন না। এবার রিওতে ১০০ মিটার বাটারফ্লাইয়ে রুপাজয়ী চের অলিম্পিক সাফল্য বলতে ৪টি রুপা ও ২টি ব্রোঞ্জ। ফেল্প্স-যুগে ফেল্প্সের ইভেন্টে সাঁতরানোই কাল হয়েছে! অলিম্পিকে ছয়টি বা এর চেয়ে বেশি পদক জিতেছেন, কিন্তু যাঁর একটিও সোনা নয়, এমন অ্যাথলেট চেসহ পাঁচজন। ৪টি রুপা ও ৬টি ব্রোঞ্জ, মোট ১০টি পদক জিতে এই দুর্ভাগাদের তালিকায় সবার ওপরে জার্মানির সাবেক মহিলা সাঁতারু ফ্রানসিস্কা ফন আমসিক।
সোনা ছাড়া বেশি পদক
১০ (৪ রুপা ৬ ব্রোঞ্জ) ফ্রান্সিসকা ফন আমসিক
জার্মানি-সাঁতার
৯ (৩ রুপা ৬ ব্রোঞ্জ) মারলিন ওটি-পেজ
জ্যামাইকা-অ্যাথলেটিকস
৬ (৪ রুপা ২ ব্রোঞ্জ) লাসলো চে
হাঙ্গেরি-সাঁতার
৬ (৩ রুপা ৩ ব্রোঞ্জ) ফ্র্যাঙ্ক বিওপেয়ার
অস্ট্রেলিয়া-সাঁতার
৬ (২ রুপা ৪ ব্রোঞ্জ) পিয়েরো ডি’ইনজিও
ইতালি-ইকুয়েস্ট্রিয়ান