পদক জয়ে সেরারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৪৬টি সোনা, ৩৭টি রুপা, ৩৮টি ব্রোঞ্জ। রিও অলিম্পিকে মোট ১২১টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। ১৯৮৪ সালের পর অলিম্পিকে যুক্তরাষ্ট্রের এটাই সেরা সাফল্য। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেসে ৮৩টি সোনা, ৬১টি রুপা ও ৩০টি ব্রোঞ্জ, মোট ১৭৪টি পদক জিতেছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। অলিম্পিকের এক আসরে সবচেয়ে বেশি পদক জিতে প্রথম হওয়ার রেকর্ডটাও যুক্তরাষ্ট্রের। ১৯০৪ সালে সেন্ট লুইস অলিম্পিকে মার্কিনরা পদক জিতেছিল ২৩৯টি। অলিম্পিকে ওই একবারই কোনো দেশ দুই শতাধিক পদক জিতেছে। ১৯৮০ সালে পদকের ‘ডাবল সেঞ্চুরি’র কাছাকাছি গিয়েছিল সে সময়ের সোভিয়েত ইউনিয়ন। মস্কোতে ১৯৫টি পদক জেতে সোভিয়েতরা।