পদক হারালেন ওজকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপ নেওয়ার দায়ে ২০০৮ অলিম্পিকে জেতা রুপার পদক ফিরিয়ে দিতে হচ্ছে তুরস্কের ভারোত্তোলক সিবেল ওজকানকে। গত দুটি অলিম্পিকের সময় অ্যাথলেটদের থেকে সংগৃহীত নমুনা পুনঃপরীক্ষায় ‘পজিটিভ’ হয়েছেন ওজকান। বেইজিং ও লন্ডন অলিম্পিকের ডোপ পরীক্ষার নমুনা পুনর্বিশ্লেষণে দুই দফায় মোট ৯৮ জন ডোপপাপীকে চিহ্নিত করার কথা জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এই ডোপপাপীদের একজন হওয়ার কারণেই রুপার পদক হারালেন ওজকান। বেইজিংয়ে ৪৮ কেজি শ্রেণিতে রুপা জিতেছিলেন তুরস্কের এই নারী ভারোত্তোলক। আইএএনএস।