প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে কদিন আগে শেষ হওয়া এসএ গেমসে পদকজয়ী সেনা সদস্যদের সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসের সেনাসদরে পদকজয়ীদের আর্থিকভাবে পুরস্কৃত করা হয়েছে গতকাল। সেনাবাহিনীর অ্যাথলেটদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। এবারের এসএ গেমসে সেনাবাহিনীর ৮৬ জন অ্যাথলেট অংশ নিয়েছেন। এর মধ্যে ৫০ মিটার ফ্রি পিস্তল শুটিংয়ে সোনা জেতেন শাকিল আহমেদ। ১টি সোনার পদকের পাশাপাশি ৬টি রুপা ও ২৮টি ব্রোঞ্জ জেতেন সেনাবাহিনীর খেলোয়াড়েরা।