পদকজয়ীদের জন্য বিওএর পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মার্চে নেপালে প্রথম দক্ষিণ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর মোল্লা সাবিরা সুলতানা আক্ষেপ করে বলেছিলেন, ‘আমাদের একটা চকলেটও কেউ দেয় না।’ সেই আক্ষেপ কিছুটা ঘুচল কাল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আর্থিকভাবে পুরস্কৃত করল সাবিরা ও অন্য আট ভারোত্তোলককে। অর্থ পুরস্কার পেয়েছেন গত বছরের সেপ্টেম্বরে মাউন্ট এভারেস্ট আন্তর্জাতিক তায়কোয়ান্দোয় পদক জেতা ছয় খেলোয়াড়ও। সোনাজয়ীরা পেয়েছেন ১০ হাজার টাকা, রুপাজয়ীরা পাঁচ হাজার এবং ব্রোঞ্জজয়ীরা তিন হাজার। দক্ষিণ এশিয়ান ভারোত্তোলনে বাংলাদেশ দল দুটি সোনা, তিনটি রুপা ও চারটি ব্রোঞ্জ জিতেছিল। কাঠমান্ডুতে তায়কোয়ান্দো দল জিতেছিল একটি সোনা, একটি রুপা ও চারটি ব্রোঞ্জ।বিওএ মিলনায়তনে বিজয়ী খেলোয়াড়দের হাতে নগদ অর্থ তুলে দেন বিওএর মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ।