পদকজয়ীদের বিওএর সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুলাইয়ে লস অ্যাঞ্জেলেস স্পেশাল অলিম্পিকসে এবং রাশিয়ায় ষষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল গেমসে পদকজয়ীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। স্পেশাল অলিম্পিকসে ৬টি খেলায় ১৮ সোনা, ২২ রুপা ও ১৪টি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল গেমসে আর্চারিতে একটি সোনা ও শুটিংয়ে একটি রুপা জেতে বাংলাদেশ। কুর্মিটোলা গলফ ক্লাবে এই পদকজয়ীদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন বিওএর কর্মকর্তারা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওএ সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ অন্যরা।