প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু সোনা জয়ের দিক দিয়েই নয়, বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে সবচেয়ে বেশি পদক জয়েও কার্ল লুইসকে স্পর্শ করেছেন উসাইন বোল্ট। বিশ্বজয়ী হয়ে ওঠার আগে ২০০৭ সালে ওসাকায় ২টি রুপা জিতেছিলেন ‘বজ্রবিদ্যুৎ’। ২০০ মিটার স্প্রিন্ট ও ১০০ মিটার রিলের ওই পদকসহ মোট ১০টি পদক বোল্টের। দ্বিতীয় সর্বোচ্চ আটটি পদক মাইকেল জনসন (সবগুলো সোনা) ও লশন মেরিটের (৬ সোনা, ২ রুপা)। মেয়েদের বিভাগে সবার ওপরে ১৪টি পদক জেতা মারলিন ওটি। ৩টি সোনা, ৪টি রুপা ও ৭টি ব্রোঞ্জ জিতেছেন জ্যামাইকান এই অ্যাথলেট। অ্যালিসন ফেলিক্স জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১০টি পদক।