পদত্যাগ করছেন গার্দিওলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরে ১৩টি শিরোপা! কোচ হিসেবে পেশাদার ফুটবলে অভিষেকেই একের পর এক সাফল্যে বিধৌত হয়েছেন। একই সঙ্গে ভীষণ চাপ যে প্রতিনিয়ত তাঁকে শেষ করছে, সুযোগ পেলেই সে কথা জানিয়ে দিয়েছেন পেপ গার্দিওলা। আপাতত এক বছরের ছুটি চাইছেন। আর তাই বার্সেলোনা কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসিসহ বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো গার্দিওলার সরে যাওয়ার একরকম পাকা খবর দিয়ে দিয়েছে। কাল বার্সা প্রেসিডেন্ট স্যান্ড্রো রসেলের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেন। লম্বা ওই বৈঠকেই শেষ পর্যন্ত সরে যাওয়ার সিদ্ধান্ত নেন এই ৪১ বছর বয়সী। আজ স্থানীয় সময় সকালে দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করে নিজের সরে যাওয়ার ব্যাপারটি জানাবেন। এর পরই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা তাঁর। ২০০৮ সালে অনেকটা আকস্মিকভাবেই বার্সার প্রধান কোচের দায়িত্বে এসেছিলেন সাবেক এই মিডফিল্ডার। ওয়েবসাইট।