পদত্যাগ করছেন টিসেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিন্দুকেরা বলেন, একটা সাম্রাজ্যই গড়ে তুলেছেন তিনি। যে সাম্রাজ্যে তিনিই একাধিপতি। দুর্নীতির অভিযোগ তাঁর বিরুদ্ধে নতুন নয়। কিন্তু এবার নাকি ভালোমতোই ফেঁসে গেছেন রিকার্ডো টিসেরা। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধান হিসেবে ২২ বছর ধরে ক্ষমতায় থাকা টিসেরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর।ফিফার সাবেক প্রধান জোহাও হ্যাভেলাঞ্জের সাবেক জামাই টিসেরা ১৯৮৯ সালে সিবিএফের প্রধান হিসেবে দায়িত্ব নেন। তাঁর বিরুদ্ধে বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠে ব্রাজিল ১৯৯৪ বিশ্বকাপ জেতার পর। ২০০০ সালে নাইকির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। ২০০১ সালে তাঁর বিরুদ্ধে ১৩টি অভিযোগের সংসদীয় তদন্তও হয়। সেসব ঝড় ভালোমতোই সামাল দিলেও এবার নাকি ভালোই বিপদে পড়েছেন এই ৬৪ বছর বয়সী।ফিফার নির্বাহী কমিটির প্রভাবশালী এই সদস্য ক্ষমতার অপব্যবহার করে বিপণন প্রতিষ্ঠান আইএসএলকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ১০ লাখ ডলার ঘুষ নিয়েছিলেন বলে কদিন আগে অভিযোগ ওঠে। সর্বশেষ খবর, ২০০৮ সালের একটি প্রীতি ম্যাচে অস্বাভাবিক বড় এক বাজেট রেখে টাকা কামিয়েছেন। রয়টার্স। বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও অনেক অভিযোগ। সব মিলিয়ে চাপের মুখে থাকা টিসেরা পদত্যাগ করতে চলেছেন বলে খবর দিয়েছে ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম ও গ্লোবো।