পদত্যাগ দাবি ব্ল্যাটারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বৈরাচার’ নিপাত যাক, ‘ফিফা’ মুক্তি পাক। এই স্লোগানেই ফিফাকে সেপ ব্ল্যাটার-মুক্ত করার আহ্বান জানিয়েছেন লেনার্ট ইয়োহানসন। উয়েফার সাবেক সভাপতি ব্ল্যাটারকে অভিযুক্ত করেছেন বিশ্ব ফুটবলে জোর-জবরদস্তির শাসন চালানোর। ব্ল্যাটারের পদত্যাগ দাবি করেছেন তিনি।ফিফার সাবেক এই সহসভাপতিকে হারিয়েই ১৯৯৮ সালে ফিফার সভাপতি হয়েছিলেন ব্ল্যাটার। এরপর আরও তিনবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত বছর তাঁর বিপক্ষে নির্বাচনে দাঁড়িয়েও অপমানের একশেষ হয়ে নির্বাচনের আগেই সরে দাঁড়ান বিন হাম্মাম।সুইডিশ ইয়োহানসন কথা, ‘একজন মানুষ বিশ্ব ফুটবলের সব সিদ্ধান্ত একাই নেবে এটা তো হতে পারে না। আর এই মানুষটার হাত থেকে নিস্তার পাওয়ার চেয়ে বড় কাজ আর কী হতে পারে।’ব্ল্যাটারের পর ফিফা সভাপতি পদে উয়েফার বর্তমান সভাপতি মিশেল প্লাতিনিকেই দেখতে চান ইয়োহানসন। ওয়েবসাইট।