পদার্থবিজ্ঞানের সূত্র মেনেই...!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন ব্যাখ্যাতীত বলেই ভেবে আসা হয়েছে রবার্তো কার্লোসের ওই ফ্রি-কিকটিকে। ১৯৯৭ সালে ট্যুরনই ডি ফ্রান্স প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৩৫ মিটার দূর থেকে ব্রাজিলিয়ান লেফট ব্যাকের নেওয়া ফ্রি-কিকটি ফ্রান্স গোলকিপার ফাবিয়ান বার্থেজকে তো বটেই, গোটা স্টেডিয়ামকেই বিস্ময়ে বিমূঢ় করে ঢুকে গিয়েছিল জালে। বাইরে চলে যাওয়ার আগ মুহূর্তে অবিশ্বাস্য বাঁক খেয়ে বলটি কীভাবে ভেতরে ঢুকল, ভিডিও দেখে এখনো ব্যাখ্যা খুঁজে পান না অনেকে। এত দিনে জানা গেল, ব্যাখ্যাতীত ব্যাপারটারও নাকি খুব ভালো ব্যাখ্যা আছে, পদার্থবিজ্ঞানের সূত্র মেনেই হয়েছে গোলটি! ওয়েবসাইট।গবেষণাটি প্রকাশিত হয়েছে নিউ জার্নাল অব ফিজিক্স-এ। প্যারিসের ইকোল পলিটেকনিকের গবেষকদলের প্রধান ক্রিস্টোফ ক্ল্যানেট বলেছেন, একটি গোলাকার ঘূর্ণমান বস্তুকে নির্দিষ্ট দূরত্ব থেকে নির্দিষ্ট গতিতে মারলে তা শামুকের খোলের মতো বাঁক খেতে পারে। কার্লোসের কিকটিতে দূরত্ব ছিল একদম জুতসই, আর কিকটিও নেওয়া হয়েছিল নিখুঁত গতিতে। দূরত্ব, গতি, আর বলের ঠিক জায়গায় কিক—সবকিছু ‘পারফেক্ট’ হওয়াতেই অমন ভয়ংকর সুন্দর গোল।