পদ্মশ্রী খেতাব পেলেন লক্ষ্মণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনীল গাভাস্কার, কপিল দেব, বিষেন বেদী, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, অনীল কুম্বলে, হরভজন সিং, বীরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি। ‘পদ্মশ্রী’ খেতাবপ্রাপ্ত ক্রিকেটারদের তালিকায় আজ যুক্ত হলেন ভিভিএস লক্ষ্মণ। এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক খেতাব।দীর্ঘ ক্যারিয়ারে দলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত করা হয়েছে লক্ষ্মণকে। প্রতিক্রিয়ায় লক্ষ্মণ বলেছেন, ‘দল ও দেশের জন্য যে কঠিন পরিশ্রম করেছি, এটা তারই পুরস্কার।’ ক্রিকইনফো।