পনেরো বছর পর যুব মহিলা হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পনেরো বছর পর আজ থেকে শুরু হচ্ছে জাতীয় যুব (অনূর্ধ্ব-১৯) মহিলা হ্যান্ডবল টুর্নামেন্ট। খেলাগুলো হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে ও জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। এবারের টুর্নামেন্টে ছয় গ্রুপে অংশ নিচ্ছে ১৮টি দল। গ্রুপ চ্যাম্পিয়ন ছয় দল খেলবে দ্বিতীয় রাউন্ডে। ফাইনাল ২৬ আগস্ট। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও পাবে ৩৫ হাজার টাকা, রানার্সআপরা ২৫ হাজার। সেরা খেলোয়াড়কে পুরস্কার দেবে পৃষ্ঠপোষক ওয়ালটন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক নুরুল ইসলাম।