পন্টিং, হাসির পাশে আর্থার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালান বোর্ডার গতকাল সোমবার ভবিষ্যদ্বাণী করেছিলেন, ভারতের বিপক্ষে এ মাসের শেষের দিকে শুরু হতে চলা সিরিজে রিকি পন্টিং ও মাইক হাসির মধ্যে একজনকে নির্বাচকেরা দল থেকে বাদ দেবেন। তবে বোর্ডারের এই ভবিষ্যদ্বাণী হয়তো মিথ্যে প্রমাণিত হতে চলেছে।পন্টিং, হাসির পাশে এসে দাঁড়িয়েছেন কোচ মিকি আর্থার। আর্থার একই সঙ্গে অস্ট্রেলিয়ার নির্বাচকও। তিনি মনে করেন, অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে দেওয়ার মতো এখনো অনেক কিছুই আছে পন্টিং ও হাসির।ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে পন্টিং ও হাসি দুজনই থাকবেন জানিয়ে আর্থার আজ বলেছেন, ‘দলের সবচেয়ে বয়স্ক দুই ক্রিকেটার পন্টিং ও হাসিকে কীভাবে বাদ দেওয়া হবে, এ নিয়ে নতুন নির্বাচক প্যানেল এখনো আলোচনা করেনি।’ ওয়েবসাইট।