পন্টিং মানেই জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিস্থিতি যা, তাতে রেকর্ডটা হয়তো এখন ব্যঙ্গই করছে রিকি পন্টিংকে! টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের স্বাদ পেয়েছেন যিনি, পরাজয়ের গ্লানির সঙ্গে যে তাঁর ইদানীং প্রায়ই দেখা হচ্ছে। ১৫০ টেস্টের ৯৮টিই জিতেছেন পন্টিং। তালিকার এক থেকে আট পর্যন্ত আসলে অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের প্রতিনিধিদেরই নাম। পন্টিংয়ের পর আছেন শেন ওয়ার্ন (৯২), স্টিভ ওয়াহ (৮৬), গ্লেন ম্যাকগ্রা (৮৪), অ্যাডাম গিলক্রিস্ট (৭৩), মার্ক ওয়াহ (৭২), ম্যাথু হেইডেন (৭১) ও জাস্টিন ল্যাঙ্গার (৭০)। হায়, কোথায় হারাল সেই দিন! তালিকার নয়-দশে দুই দক্ষিণ আফ্রিকান: মার্ক বাউচার (৬৯) ও জ্যাক ক্যালিস (৬৮)। বলা বাহুল্য, অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি টেস্ট জেতার রেকর্ডটি পন্টিংয়ের, দক্ষিণ আফ্রিকার হয়ে বাউচারের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন ভিভ রিচার্ডস (৬৩), ভারতের হয়ে শচীন টেন্ডুলকার (৬০), শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৫৪), পাকিস্তানের ইনজামাম-উল হক (৪৯), ইংল্যান্ডের কলিন কাউড্রে (৪৩), নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং (৩৩), জিম্বাবুয়ের হিথ স্ট্রিক (৮) এবং বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন মোহাম্মদ আশরাফুল (৩টি)।