পন্টিংকে বাদ দেওয়া ‘কঠিন’ ছিল: ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকি পন্টিংকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি ‘কঠিন’ ছিল বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। একই সঙ্গে ক্লার্ক এটাও স্বীকার করে নিয়েছেন, ৩৭ বছর বয়সী পন্টিংকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পেছনে তিনি নিজেও অনেকাংশে দায়ী।রয়টার্স জানায়, একটি সংবাদপত্রের কলামে আজ বৃহস্পতিবার ক্লার্ক লিখেছেন, দল নির্বাচনের প্যানেলে আমি শতভাগ জড়িত। এটাই এখন অধিনায়কের কাজ। দলগতভাবেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’ক্লার্ক বলেন, পন্টিংকে দলের বাইরে পাঠানোর কাজটা সহজ ছিল না। কিন্তু এই কঠিন কাজটাই আমাদেরকে করতে হয়েছে।৫ ম্যাচে সংগ্রহ মাত্র ১৮ রান। কমনওয়েলথ ব্যাংক সিরিজে এমন বাজে পারফরম্যান্স করায় গত সোমবার দল থেকে বাদ দেওয়া হয় পন্টিংকে। তখনই গুঞ্জন ওঠে, তাঁর ওয়ানডে ক্যারিয়ার এখানেই শেষ। বাদ বড়ার পরের দিন সংবাদ সম্মেলন ডেকে পন্টিং নিজেই জানিয়ে দেন, ওয়ানডে ক্যারিয়ারে ইতি ঘটেছে তাঁর।