পন্টিংকে সরে দাঁড়াতে গ্যাটিংয়ের সদুপদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ সেঞ্চুরিটি এসেছিল গত জানুয়ারির হোবার্ট টেস্টে, যেটি গত ৩৩ ইনিংসে তাঁর একমাত্র সেঞ্চুরি। পরের আটটি টেস্টের ১৫টি ইনিংসে সেঞ্চুরির দেখা নেই। পাঁচটি ফিফটি অবশ্য পেয়েছেন। কিন্তু এই সময়টায় তাঁর ব্যাটিং গড় ৩২.৯২, ক্যারিয়ার গড় যেখানে ৫৪.২৭।এ তো গেল ব্যাটসম্যান রিকি পন্টিংয়ের ব্যর্থতার খতিয়ান। এবার অধিনায়কের খাতাটা মেলে ধরুন। গত পাঁচটি টেস্টই জেতা হয়নি, চারটিতেই হার। অস্ট্রেলিয়া জিততে পারেনি সর্বশেষ পাঁচটি টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়া আসলে তাদের অজেয় চেহারা হারিয়েছে তিন বছর ধরে। এই সময়টায় ৩৬ টেস্টে ১৬টি জিতলেও অস্ট্রেলিয়া হেরেছে ১২টিতে। কোথাও রোমাঞ্চ নেই, করুণ বাস্তবতা!মৃদু গুঞ্জন আকারে হলেও এরই মধ্যে শুরু হয়ে গেছে পন্টিংকে সরানোর দাবি। সেই দাবির পক্ষে সমর্থক সংখ্যা বাড়ালেন মাইক গ্যাটিং। সাবেক ইংলিশ অধিনায়কও বলছেন, সময় এসেছে পন্টিংয়ের সরে দাঁড়ানোর। তবে পন্টিংয়ের ভালোর জন্যই নাকি এই পরামর্শটি দিচ্ছেন অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ অ্যাশেজ জেতা এই ইংলিশ অধিনায়ক।‘ওর থেকে যদি অধিনায়কত্ব সরিয়ে নেওয়া হয়, কিংবা ও যদি নিজে থেকেই সরে দাঁড়ায়, সেটা ওর জন্যই মঙ্গলজনক হবে। অধিনায়কের পরীক্ষা-নিরীক্ষা ও দুঃখ-কষ্ট এড়িয়ে ও নির্ভার হয়ে খেলতে পারবে।’একটা সময় টেস্টে শচীন টেন্ডুলকারের সঙ্গে কাঁধ মিলিয়েই পাল্লা দিয়েছেন পন্টিং। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর বিবর্ণতা আর টেন্ডুলকারের ঔজ্জ্বল্য ব্যবধান বাড়িয়ে দিয়েছে বিস্তর। নিজের হারানো জৌলুস ফিরে পেতে হলে পন্টিংকে অধিনায়কের বোঝা কাঁধ থেকে সরে ফেলতেই হবে বলে মনে করেন গ্যাটিং।‘ও ঘুরে দাঁড়ালে সেটা অস্ট্রেলিয়ার জন্যই আগামী তিন-চার বছরের সুসংবাদ হবে। আসলে অস্ট্রেলিয়াকেই ঠিক করতে হবে পন্টিংয়ের কাছ থেকে ওরা কী চায়। দোষটা রিকির নয়। দোষটা খেলোয়াড়দের মিলিত ব্যর্থতার। প্রশ্নটা তাই রিকি কি শুধু একজন খেলোয়াড় বা ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে কি না।’কিন্তু চাইলেই কি অস্ট্রেলিয়া এখন অধিনায়ক হিসেবে পন্টিংয়ের যোগ্য কোনো বিকল্প পাচ্ছে? গ্যাটিংও মানছেন, সেটা অস্ট্রেলিয়ার হাতে নেই। আর এর থেকেই বোঝা যাচ্ছে, কী দুঃসময়ের পাকেই না পড়ে গেছে অস্ট্রেলিয়া।তবে এতে ‘চিরশত্রু’ গ্যাটিং কেন এত চিন্তিত, সেটাই রহস্যের! ওয়েবসাইট।