পন্টিংকে স্টিভের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো মাঠে নামেননি। তবে কোনো অঘটন না ঘটলে মাঠে নামা যেমন নিশ্চিত, তেমনি নিশ্চিত একটি রেকর্ড ছুঁয়ে ফেলা। আগামীকাল পার্থ টেস্টটা হতে যাচ্ছে রিকি পন্টিংয়ের ১৬৮তম ম্যাচ। অস্ট্রেলিয়ার পক্ষে এতগুলো ম্যাচ আর খেলেছেন কেবল স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক স্টিভ এ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন পন্টিংকে। বলেছেন, পন্টিংয়ের মাপের একজন খেলোয়াড়ের সঙ্গে একই রেকর্ড ভাগাভাগি করা তাঁর জন্য হবে গর্বের। এই গর্বটা অবশ্য বেশিদিন স্থায়ী হবে না স্টিভের। আগামী অ্যাশেজ পর্যন্ত খেলবেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টেস্ট রানের মালিক পন্টিং, নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টেস্ট খেলুড়েও হয়ে যাবেন শিগগিরই। ওয়েবসাইট।