পন্টিংয়ের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক নিঃসংশয় হতে পারছিলেন না রিকি পন্টিং। মনের ভেতর খচখচ করছিল মাইকেল ক্লার্ককে অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্তটা ঠিক হলো তো? এমনকি অবসরের ভাবনাও সেজন্য পিছিয়ে দিয়েছিলেন। এত দিন পর খোদ পন্টিংই জানিয়েছেন এই খবর। নিজের প্রকাশিতব্য আত্মজীবনী ‘অ্যাট দ্য ক্লোজ অব দ্য প্লে’র চুম্বক অংশে পন্টিং জানিয়েছেন, ক্লার্ক নাকি দলের অন্যদের সঙ্গে ঠিক একাত্ম ছিলেন না। লারা বিঙ্গলের সঙ্গে প্রেম করার সময় তো ক্রিকেটের বাইরের জগতে অনেকটাই বুঁদ হয়ে পড়েছিলেন। যাক, তাও ভালো, শেষ পর্যন্ত পন্টিংয়ের শঙ্কা মিথ্যাই প্রমাণ হয়েছে! রয়টার্স।