পন্টিংয়ের ইনিংস হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুইজের খুব ভালো প্রশ্ন হতে পারে এটি। ইনিংস ও ৫৭৯ রানের বিশাল ব্যবধানে হারা অস্ট্রেলীয় অধিনায়কের নাম কী? ডন ব্র্যাডম্যান! ইনিংস হারের দিক দিয়ে বিশ্ব রেকর্ড করা ওই পরাজয়টি এখনো স্যার ব্র্যাডম্যানের নামের পাশেই আছে। অধিনায়ক ব্র্যাডম্যান আর একটি ম্যাচ হেরেছিলেন ইনিংস ব্যবধানে। এত দিন রিকি পন্টিং ছিলেন তাঁর পাশে। কালকেরটি অধিনায়ক পন্টিংয়ের তৃতীয় ইনিংস পরাজয়। ইনিংস ব্যবধানে ৩টি ম্যাচ হারা অস্ট্রেলীয় অধিনায়ক আছেন আরেকজন—গ্রেগ চ্যাপেল। অবশ্য পন্টিং আর চ্যাপেলের ওপরেও আছেন দুজন। সবচেয়ে বেশি ছয়টি ম্যাচ অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে হেরেছে অ্যালান বোর্ডারের অধিনায়কত্বে। কিম হিউজ হেরেছিলেন চারটি। পন্টিং যে গতিতে এগোচ্ছেন, তাতে হিউজ-বোর্ডার দুজনকেই না ছাপিয়ে যান। তাঁর তিন ইনিংস পরাজয় যে এল দুই বছরের কম সময়ের ব্যবধানে!