পন্টিংয়ের ওয়ানডে ক্যারিয়ার শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জন নয়। ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের। ৩৭ বছর বয়সী পন্টিং আজ মঙ্গলবার স্বীকার করেছেন, ওয়ানডে ক্যারিয়ারে ইতি ঘটেছে তাঁর।পাঁচ ম্যাচে সংগ্রহ মাত্র ১৮ রান। কমনওয়েলথ ব্যাংক সিরিজে এমন বাজে পারফরম্যান্স করায় গতকাল দল থেকে বাদ দেওয়া হয় পন্টিংকে। তখনই গুঞ্জন ওঠে, পন্টিংয়ের ওয়ানডে ক্যারিয়ার এখানেই শেষ। সেই গুঞ্জনকে ‘সত্যি’ ঘোষণা করে সিডনিতে এক সংবাদ সম্মেলনে পন্টিং বলেছেন, ‘দল থেকে বাদ পড়ায় অবসরের ঘোষণা দেওয়াটা আমার কাছে কষ্টের। তবে আমি আর ওয়ানডে ক্রিকেট খেলতে চাই না। আমি নিশ্চিত, নির্বাচকেরাও আমাকে ওয়ানডে দলে নিতে চান না।’টেস্ট দলে জায়গা পাওয়ার চেষ্টা চালিয়ে যাবেন জানিয়ে পন্টিং বলেন, ‘আমার ওয়ানডে ক্যারিয়ার শেষ হলো। তবে টেস্ট ক্যারিয়ারের শেষ এখানেই দেখছি না। ২০১৩ সালের অ্যাশেজ লড়াইয়ে দলের সঙ্গে থাকতে চাই আমি।’ রয়টার্স।