পন্টিংয়ের দুর্দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ ম্যাচের ৫ ইনিংসে ৬.৪০ গড়ে ৩২ রান। শেষটা মোটেও ভালো হলো না রিকি টমাস পন্টিংয়ের। ১৭ বছরের ক্যারিয়ারে এর চেয়ে বাজে টেস্ট সিরিজ আর একবারই কাটিয়েছেন ১৩৩৭৮ টেস্ট রানের মালিক পন্টিং। ২০০১ সালে ভারত সফরে ৩ ম্যাচের ৫ ইনিংসে ৩.৪০ গড়ে মাত্র ১৭ রান করেছিলেন, জেরবার হয়েছিলেন হরভজনের স্পিনে। শূন্য রানেই আউট হয়েছিলেন তিনবার। এ ছাড়া পন্টিং আরও তিনটি সিরিজে ২৩, ২৭ ও ৩১ রান করলেও সিরিজগুলো ছিল এক ম্যাচের। কমপক্ষে তিনটি ম্যাচ খেলেছেন এমন সিরিজে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক আর একবারই ১০০ রানের কম করেছেন, ১৯৯৮-৯৯ মৌসুমের অ্যাশেজে ৩ ম্যাচের ৪ ইনিংসে ১১.৭৫ গড়ে ৪৭ রান।